মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ০২:২৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০২:২৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।’ হোপসের (হেল্পিং অর্গানাইজেশন ফর প্রমিজিং অ্যান্ড এনার্জেটিক স্টুডেন্টস) ‘বৃত্তি ও পুরস্কার প্রদান এবং ২১তম বার্ষিক সাধারণ সভা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ আয়োজন করা হয়।

আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়ে এ অনুষ্ঠানে কে এম খালিদ বলেন, ‘এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, বিত্তবান ও বেসরকারি সংগঠনের নৈতিক দায়িত্ব রয়েছে। সেরকমই একটি মহতী সংগঠন হোপস যারা ১৯৯৫ সাল থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে।’

শিল্পী ও শিক্ষার্থীদের গুরুত্ব তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্পী ও শিক্ষার্থীরা কখনও গরিব ও দুস্থ হতে পারেন না। তারা সৃজনশীলতার ধারক ও বাহক, ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তবে বিভিন্ন কারণে শিল্পী ও শিক্ষার্থীদের কেউ কেউ আর্থিকভাবে পিছিয়ে থাকতে পারেন।’

প্রতিমন্ত্রী এ সময় হোপসের নতুন ভবন নির্মাণের জন্য তিন লাখ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।

হোপসের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ইমেরিটাস অধ্যাপক আবদুস সাত্তার মণ্ডল, প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, এফ এইচ আনসারী, আবদুর রাজ্জাক, জেড মাসুদ, ড. মো. হাসান আলী প্রমুখ।

আরও বক্তব্য রাখেন হোপসের সাধারণ সম্পাদক ও প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, হোপসের ২১তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সোনিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তারকে নতুন মেয়াদে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ