প্রান্তিক নারীদের সামনে নিয়ে আসতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ০১:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৫৯

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, 'ঢাকা শহরে যারা বসবাস করেন, তারা তুলনামূলকভাবে সৌভাগ্যবান। কিন্তু যেসব নারী গ্রামে, মফস্বলে, হাওরাঞ্চলে, চরাঞ্চলে, পাহাড়ে ও উপকূলে বসবাস করেন, তাদের সুযোগ কম। আমাদের দায়িত্ব হবে সেইসব নারীকে সামনে নিয়ে আসা। তাদের উদ্যোগকে উৎসাহ দেওয়া। তাদের সমস্যা ও চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা। সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এখানে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।'

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন এবং উই ক্যানের আয়োজনে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা'র সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷

এম. এ. মান্নান বলেছেন, 'প্রতিদিনের রুটিনের বাইরে পা বাড়িয়ে নিজের মতো কিছু একটা করার যে মানসিকতা আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে, সেটি খুবই আশার কথা। তাদের নিজের মতো কিছু একটা করতে চাওয়ার এই প্রবণতাই দেশে প্রচুর নারী উদ্যোক্তা তৈরি করেছে।'

দিনব্যাপী এই নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন দেশের ১৫০ জন উদ্যোক্তা, পেশাজীবী ও বিশেষজ্ঞরা। উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ ঘটানো এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মোহাম্মদ সানাউল্লাহ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম