১৮৬ দিনে পদ্মা সেতু থেকে আয় ৩৯৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ২১:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২১:৩০

উদ্বোধনের পর গত ২৬ জুন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১৮৬ দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩৯৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এই সময়ের মধ্যে সেতু পারাপার হয়েছে মোট ২৭ লাখ ৩৭ হাজার ৫৯০টি যানবাহন। প্রতিদিন গড়ে পদ্মা সেতু পারাপার হয়েছে ১৪ হাজার ৭১৮টি যানবাহন। আর প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১২ লাখ ৫১ হাজার ৯১৭ টাকা।

গত ২৬ জুন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সেতুর দুই পাড় অর্থাৎ সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে মোট ৩৯৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। এর পরদিন সকাল ৬টা থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়।

সেতু বিভাগ জানিয়েছে, মাসের হিসাবে পদ্মা সেতু থেকে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে। বছরের শেষ মাস ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬০ কোটি ১ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

এক দিনের হিসাবে উদ্বোধনের পরদিন ২৬ জুন মোটরসাইকেলসহ পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। মোটরসাইকেল ছাড়া গত ৮ জুলাই সর্বোচ্চ ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে। এক দিনের হিসাবে সেদিনই সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম