ডিআইজি হলেন মনিরুল ইসলামসহ ১৮ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৪৭

বাংলাদেশ পুলিশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হওয়ার দশ মাসের মাথায় ফের পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন মনিরুল ইসলাম। একইসঙ্গে আরও ১৭ পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব সুরাইয়া পারভীন শৈলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত বছর ৭ এপ্রিল মনিরুল ইসলামসহ পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়।
এবার ডিআইজি পদোন্নতিপ্রাপ্তরা হলেন, ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্ব) লুত্ফর রহমান মণ্ডল, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী,  রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলিত দায়িত্ব) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি (চলিত দায়িত্ব) মল্লিক ফখরুল ইসলাম,  সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, সিএমপির কমিশনার কামরুল আহসান, এসবির অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদ, ডিএমপির যুগ্ম কমিশনার জামিল আহমদ, পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার একেএম শহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপির ডিআইজি বনজ কুমার মজুমদার ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম