টুঙ্গীপাড়ায় পৈতৃক জমি পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে তিনি ওই জমি পরিদর্শনে যান। প্রধানমন্ত্রীর সহকারী  প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

টুঙ্গীপাড়ায় পৈতৃক জমি পরিদর্শনে প্রধানমন্ত্রী

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সকল‌ অনাবাদী পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। কোথাও এক ইঞ্চি জমিও খালি না রাখার অনুরোধ করেন তিনি।

এদিন বিকালে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের নেতাদের টুঙ্গীপাড়া সফরের অনুরোধ জানান তিনি।

সভার মুলতবি বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,  আপনাদের সবার দাওয়াত থাকলো, যখনই চান টুঙ্গীপাড়ায় আসতে পারেন। আমাদের আতিথিয়েতা নিতে পারেন।

এবারের দুইদিনের সফরে টুঙ্গীপারায় ব্যস্ততার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেইসঙ্গে আগামীতে গোপালগঞ্জে আসলে আগে কোটালিপাড়ায় যাবেন বলে নেতাকর্মীদের জানান তিনি। এ সময় যৌথসভায় আসা কোটালিপাড়ার নেতারা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান।

যৌথসভার মুলতবি বক্তব্য শেষে উপস্থিত নেতাদের শীতের পিঠাপুলি খেতে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় এই আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এর আগে আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নিয়ে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ায় ২৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ের ২৮ প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ এবং টুঙ্গীপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সড়কপথে খুলনায় গিয়ে মায়ের নামে কেনা সম্পত্তি ঘুরে দেখেন তিনি।

খুলনা থেকে আবার সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের