বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের ওপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার: দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৩ জানুয়ারি) নিজের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।

৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ১৪৯৫ টাকা মূল্যের এই বই পাওয়া যাবে শাহবাগ ও কাঁটাবনে পাঠক সমাবেশের লাইব্রেরিতে। লেখক তোফাজ্জল হোসেন মিয়ার গবেষণালব্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতি এবং সমসাময়িক চ্যালেঞ্জ, মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, উন্নয়ন, কৃষি, সমবায়, দ্বিতীয় বিপ্লব, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইন প্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদসহ সরকার পরিচালনা সংশ্লিষ্ট ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার: দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

বড় পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি রিপোর্ট, জাতীয় আর্কাইভ, দেশি-বিদেশি পত্র-পত্রিকার প্রতিবেদন, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন। বঙ্গবন্ধুর সরকারের নানা বিষয় সম্পর্কে তথ্য বইয়ে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট হয়েছে।

বই প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ বইয়ে উঠে এসেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কর্মীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক