সামরিক আমলের অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২০:৫৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) পরিবর্তন (বাংলায় ও যুগোপযোগী) করা হয়নি, সেগুলো দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) পরিবর্তন (বাংলায় ও যুগোপযোগী) করতে হবে। এরপর যেগুলো সামরিক শাসনামলের বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনও শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে— সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে। সেগুলো দ্রুত শেষ করতে বলেছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে, এখনও বাকি আছে। কিন্তু দেখা গেছে, এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে। হয় সংসদে আছে অথবা রিভিশন হচ্ছে, কিংবা ভেটিংয়ের পর্যায়ে আছে। সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে, কোনোটি থেমে নেই।’

মাহবুব হোসেন বলেন, ‘মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত আছে— অধ্যাদেশগুলো আইন করতে হবে। ইংরেজি আইনগুলো বাংলায় রূপান্তর করতে হবে। আবার এগুলো করতে গিয়ে যেন জটিলতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে।’ আইন যেন আরও আধুনিক, ব্যবহার উপযোগী, সাধারণ মানুষের জন্য বোধগম্য হয়, সেদিকে নজর রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের