‘নির্ধারিত সময়ের আগেই চালু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭

আগামী বছরের আগস্ট মাসের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এই তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ করছে তাতে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১ দশমিক ১৫ কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। ১২টি পিলারের ওপর ১১টি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের (টাঙ্গাইল) অগ্রগতি অনেক ভালো। পশ্চিম প্রান্তে (সিরাজগঞ্জ) অগ্রগতি কিছুটা কম। তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছেন। ফলে নির্ধারিত ২০২৪ সালের আগস্টের আগেই যান চলাচলের জন্য সেতু খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সেতু ডুয়েল গেজ ডাবল লাইনে হচ্ছে। এখানে ব্রডগেজে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে, যেটি এখন প্রায় ৪০ মিনিট সময় লাগছে। ফলে সময় অনেক কমে যাবে। এই সেতুর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। ফলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। এর ফলে অভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধিসহ আন্তদেশীয় ট্রেনও অধিক হারে চালানো যাবে এবং ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।’

উল্লেখ্য, জাইকার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে এই সেতু। ২০২৪ সালের আগস্টের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে নির্ধারণ করা আছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। সর্বশেষ এ বছর জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৫ শতাংশ।

পরিদর্শনের সময় টাঙ্গাইলের সংসদ সদস্য তানভীর হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক অবকাঠামো মো. শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি