ধূমপানের বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ নেওয়া জরুরি: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৮:০৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:০৮

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশকে ধূমপান ও মাদকমুক্ত করতে হলে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি এর বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ধূমপান ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তার এ সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূল থেকে শুরু করে সব স্তরে জনসচেতনতা বৃদ্ধি এবং সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, মোহাম্মদ সাহিদুজ্জামান, প্রাণ গোপাল দত্ত ও শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে ধূমপান ও মাদকমুক্ত, সুস্থ্য ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি করতে হবে। বাংলাদেশে ধূমপায়ী বনাম অধূমপায়ীদের একটি যুদ্ধ চলছে। ধূমপায়ীদের বিরুদ্ধে অধূমপায়ীরা অনেক পরে জাগরণ সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ লড়াইয়ে মানুষ ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এ যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমেই বৈশ্বিক পেক্ষাপটে কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নেওয়া সম্ভব।

মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধূমপায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি গন্তব্যস্থান নির্ধারণ করে দিয়েছেন। আমাদের ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, ধূমপানমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ করতেই হবে। একটা সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কল্পনা করতে পারেনি। বর্তমানে তা বাস্তব। এখন স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ডেল্টা প্রকল্প উপস্থাপন করেছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করি, ২০৪১ সালের মাঝে আমরা তামাকমুক্তও হতে পারবো।’

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

ড. আতিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক, অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, বিইআরের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।

 

 

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে