সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। আমি আশা করি, সাইবার নিরাপত্তায় আমরা একে অপরের সঙ্গে এ সঙ্গে কাজ করবো।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থ বিষয়ে বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে কীভাবে এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পলক ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির গল্প তুলে ধরেন।

সৌদি আইসিটি ভাইস মিনিস্টার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী