কূটনীতিকদের ধন্যবাদ দিলেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫২

‘১৯৭১ সালে স্বাধীনতার পর যে দেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকোনমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে।’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে ‘শেরাটন ঢাকা’ হোটেলে ‘ডিপ্লোম্যাটস পাবলিকেশন’ আয়োজিত ‘ডিপ্লোম্যাটস নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই দেশের অগ্রগতি তুলে ধরেন।

এ সময় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, কোরিয়া, ব্রুনেই, যুক্তরাজ্যসহ প্রায় ২০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঝড়-ঝঞ্ঝা-জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা, খরার দুর্যোগের সঙ্গে যুঝে আয়তনের দিক বিশ্বের ৯২তম এই দেশ ধান উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়-তৃতীয়তে ওঠানামা করে, আলু উৎপাদনে সপ্তম, ইলিশ মাছ উৎপাদনে প্রথম, আম উৎপাদনে দ্বিতীয়। এগুলো অন্য কোনও জাদুবলে হয়নি, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের ফলেই হয়েছে।’

এই উন্নয়নে সাথী হওয়ার জন্য বন্ধুপ্রতিম সব দেশকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান বলেন, ‘আমাদের এই উন্নয়নে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদান রয়েছে। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে। মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমনকি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুষ্ঠানের আয়োজক সংস্থা প্রকাশিত ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের প্রশংসা করে বলেন, ‘ম্যাগাজিনটি বাংলাদেশের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সেতুবন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।’

বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিপ্লোম্যাটস পাবলিকেশনের উপদেষ্টা আবুল হাসান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। নির্বাহী সম্পাদক নাজিনুর রহিমসহ প্রকাশনা সংস্থার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ‘কালারস অব বাংলাদেশ’ শিরোনামে ফ্যাশন শো মঞ্চস্থ হয়।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম