রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হলেন উপনির্বাচনে বিজয়ী ৬ এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৭

উপনির্বাচনে বিজয়ী ছয় সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমের সইয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

নতুন এই ছয় জন এমপি ভোটার হিসেবে যুক্ত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হলেন ৩৪৯ জন। গত ২৪ জানুয়ারি এই নির্বাচনের প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন সেখানে ভোটার ছিল ৩৪৩ জন।

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা ৮ ফেব্রুয়ারি শপথ নেন। শপথ নেওয়ার ফলে এমপি হিসেবে গণ্য হওয়ার প্রেক্ষাপটে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে।

নতুন ভোটার হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪) অন্তর্ভুক্ত হয়েছেন।।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় বর্তমানে ভোটার হলো ৩৪৯টি।

নির্বাচন কমিশন গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি কর্মকর্তার (সিইসি) দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম