সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের সুযোগ নেই: আইনমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২

দেশের সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর ব্যত্যয় ঘটার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা কারও ব্রডকাস্টে (প্রচারণায়) আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের নেতা ছিলেন, তিনি ডাক দিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই বাংলার সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই পাক হানাদাররা পরাজিত হয়েছিল। এটাই মুক্তিযুদ্ধের আসল ইতিহাস।’ বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর ধরে বিভিন্ন সময় ইতিহাস বিকৃতি করা হয়েছে, যোগ করেন মন্ত্রী।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম কবীর, সংসদ সদস্য অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন ও মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অন্যান্যরা।

এ সময় বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় না আসলে, বাংলাদেশের ইতিহাস বহির্বিশ্বের মানুষ লিখতো, আর আমাদের নতুন প্রজন্ম সেটি পড়তো। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে, যা এখন সরকারের কর্মকর্তারা বলেন। মুক্তিযুদ্ধের এই স্লোগানটিকে প্রতিষ্ঠিত করতে হয়েছে একটি রাজনীতির মাধ্যমে।’

/ইএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম