মার্কিন ডেমোক্রেসি সামিটে আমন্ত্রণ না পাওয়া নিয়ে চিন্তিত নয় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৮

দ্বিতীয়বারের মতো ডেমোক্রেসি সামিট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে ২০২১ সালে প্রথমবারের মতো ডেমোক্রেসি সামিট আয়োজন করা হয়। এ বছর মার্চ ২৯-৩০ দ্বিতীয়বারের মতো এ সামিট অনুষ্ঠিত হবে। এবছর ১০০-এর বেশি দেশকে আমন্ত্রণ জানালেও গতবারের মতো এবারও বাংলাদেশকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

এবারও আমন্ত্রণ না পাওয়াকে বাংলাদেশ কীভাবে দেখছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সামিট করছে। সামিটে আমন্ত্রণ জানালে গণতন্ত্র ভালো সে ধরনের কোনও ইঙ্গিত আমরা দেখছি না।

তিনি বলেন, ‘যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়, সেগুলো কী বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয় সেটি তারাই ভালো বলতে পারবে। এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে যদি আলোচনা হয়, তবে আমাদের অনেক ইতিবাচক দিক আছে এবং সেগুলো আমরা বলতে পারবো।’

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম