সেই কিসিঞ্জারই শেখ হাসিনাকে শান্তির পুরস্কার দিচ্ছেন: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪

একসময় হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিলেন। আজকে সেই হেনরি কিসিঞ্জারই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির পুরস্কার দিচ্ছেন। এটাকেই বলে প্রকৃতির প্রতিশোধ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা  মতিয়া চৌধুরী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘এলডিসি হতে উত্তরণে বাংলাদেশের কৃষি: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক বিএসটি নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘একসময় হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিলেন। আজকে সেই হেনরি কিসিঞ্জারই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির পুরস্কার দিচ্ছেন। এটাকেই বলে প্রকৃতির প্রতিশোধ। আমি বলি, স্যুটকোট পরেন আর ফটর ফটর ইংরেজি বলেন দেইখা, আমাদের অপমান করার অধিকার আপনাদের দিয়েছে। কেননা, আমরা তখন ছিলাম আপনাদের অন্নদাস। খাবারের জন্য হাত পাততাম তো। কিন্তু এখন আপনাদেরও চলে না, আর আমরাও এখন আর হাত পেতে নেই না। এটাই হচ্ছে এখন বাস্তবতা।’

আজকের বাংলাদেশের উত্তরণের জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে খাদ্য আমদানি করতে হতো। আওয়ামী লীগ সরকার গঠনের আগে দেশের জনসংখ্যা কম ছিল এবং জমির পরিমাণ বেশি ছিল। তখন খাদ্য আমদানি করতে হতো। তখন বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। এটা এমন না যে দেশের ভেতরে আমরা এই স্বীকৃতি অর্জন করেছি। অনেক চুলচেরা হিসাবের পর আমরা এই স্বীকৃতি অর্জন করেছি। এর পেছনে অবদান আছে আমাদের কৃষক, কৃষি বিজ্ঞানী, জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সারা বাংলাদেশে এখন কর্মযজ্ঞ চলছে। গ্রামাঞ্চলে গেলে বসে থাকা পাবলিক আর খুঁজে পাওয়া যায় না।’

দানাদার খাদ্যের পাশাপাশি দেশে শাকসবজি ও ফলের উৎপাদন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সাধারণত দানাদার খাদ্যের হিসাব করি। কিন্তু এই দানাদার খাদ্যের পাশাপাশি দেশে শাকসবজি এবং ফলমূলের উৎপাদন আগের থেকে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভুট্টা চাষ হবে, অতীতে তা অকল্পনীয় ছিল। ষাটের দশকে ভুট্টা নিয়ে অনেক রকমের উত্তেজনা ছিল। সে সময় আমরা ভুট্টা নিয়ে অনেক স্লোগানও দিয়েছি। আজকে ভুট্টা দিয়ে তৈরি সাদা আটার যে ব্যাপক ব্যবহার, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই হয়েছে। সাদা আটা ৩৫ ভাগ ভুট্টা এবং ৬৫ ভাগ গম দিয়ে তৈরি হয়। দেশে সরকারি উদ্যোগে গমের সঙ্গে ভুট্টার মিশ্রণে সাদা আটা তৈরি অনেক অবদান রেখেছে।’

তিনি আরও বলেন, ‘এটা সত্য বাংলাদেশ তেল উৎপাদনে খুবই পিছিয়ে আছে। তবে আমি মনে করি, আমাদের জায়গা থাকলে আমরা এটা ঠিকই পারতাম।’

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট।

সভায় কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মাহবুবুর রহমান লিটুর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম প্রমুখ।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী