সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের ১০ খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৭:০৭আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭:০৭

২০২২-২০২৩ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা ১ হাজার ৫২৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪১০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১০ হাজার ২টি প্রকল্পসহ সংশোধিত এডিপি’র সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৬২৭টি।

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে— 

১. পরিবহন ও যোগাযোগ: প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ %)।

২. বিদ্যুৎ ও জ্বালানি: প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ %)।

৩. গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি: প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ %)।

৪. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯ %)।

৫. শিক্ষা: প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ %)।

৬. স্বাস্থ্য: প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ %)।

৭. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫৪ %)।

৮. কৃষি: প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ %)।

৯. শিল্প ও অর্থনৈতিকসেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ %)।

১০. ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ %)।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০ শতাংশ, ব্যয় কমেছে ৪ হাজার কোটি টাকা
৯ বছরের মধ্যে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে বাস্তবায়ন মাত্র ২১ শতাংশ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের