সব রাজনৈতিক দলের আস্থা প্রত্যাশা করছেন ইসি আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৯:১২আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:১২

সব রাজনৈতিক দলের কাছে আস্থা প্রত্যাশা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মেয়াদের এক বছরে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছেন উল্লেখ করে এই কমিশনার বলেন, সকল রাজনৈতিক দলের আমাদেরকে আস্থায় নেওয়া উচিত। কারণ দায়িত্ব নেওয়ার পর যতগুলো নির্বাচন করেছি কেউ বলতে পারবে না আমরা কোনও পক্ষপাতিত্ব দেখিয়েছি। আমরা আশা করি—সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমাদের পক্ষ থেকে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশন থেকে আমরা নেবো। অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমরা মনে করি।

বুধবার (১ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে নির্বাচন করবো। এই প্রতিশ্রুতি ভোটার ও রাজনৈতিক দলগুলোকে দিতে চাই।

ভোটদানের হার কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর নানান রকম পরিস্থিতি ছিল। একটি বড় রাজনৈতিক দল কোনও নির্বাচনেই অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবেই তাদের যারা সাপোর্টার তারা তো ভোট দিতে আসেন না। এজন্য ভোটের কাস্টিং কমে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার মধ্যে আমাদের কিছু নির্বাচন করতে হয়েছে। স্বাভাবিক কারণে তখন অনেকে ভয়ে ভোট দিতে আসেননি।

তিনি বলেন, উপনির্বাচনগুলো যখন হয়, উপনির্বাচনের মেয়াদ থাকে অল্প এবং এতে সরকারের কোনও পরিবর্তন হয় না। তাই ভোটদানে আগ্রহ কম থাকে। সামনের যে জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে কিন্তু সরকার পরিবর্তন হতে পারে। সেই সুযোগ যেহেতু এখানে রয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে ভোট দেবে, সেই দল সরকার গঠন করবে। সে ক্ষেত্রে ভোটার ভোটার উপস্থিতি বাড়বে।

যারা নির্বাচনে আসছে না তাদেরকে নির্বাচনে আনার জন্য শেষ পর্যন্ত আপনাদের কোনও ভূমিকা থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, এখনও আছে, শেষ পর্যন্ত থাকবে। বুঝতে হবে আমাদের ভূমিকা কী। আমরা আশাও করি, সব দল নির্বাচনে আসবে। আমাদের কাজ হলো নিরপেক্ষভাবে নির্বাচন করা। আমরা যদি নিরপেক্ষভাবে নির্বাচন করি, তাহলে সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে। যারা আসছে না তারা বলছে, নিরপেক্ষ নির্বাচন হবে এটা তারা মনে করেন না। এই মনে করার পেছনে অন্তত আমাদের কোনও ভূমিকা নেই। স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আমাদের সংবিধান দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে তার পুরোটা প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন করবো। সেই প্রতিশ্রুতি আমরা ভোটার ও রাজনৈতিক দলগুলোকে দিতে চাই।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম