শিক্ষার্থীদের স্কুটি কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ২১:০৪আপডেট : ১০ মার্চ ২০২৩, ২১:৫৯

শিক্ষা সহজীকরণ ও শিক্ষা বিস্তারে শুক্রবার (১০ মার্চ) রাজধানীর মনিপুরীপাড়ার নিজ বাড়িতে শিক্ষার্থীদের বাইক (স্কুটি) কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাছাড়া নিজ এলাকার নেতাকর্মীদেরও বাইক কিনে দেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী শ্রাবনী আক্তারকে একটি স্কুটি উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, ‘এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এই উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।’

আনন্দ প্রকাশ করেছেন শিল্পাঞ্চল থানা এলাকার বাসিন্দা কাজী রেজাউল হক। মন্ত্রী এ পর্যন্ত ১১টি বাইক উপহার দেন। উল্লেখ্য, নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল-কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কার  করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ