অবশেষে হায়াতকে সরিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২৬

অধ্যাপক আবুল কালাম আজাদ অবশেষে আবুল হায়াতকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেই চিঠি রাজশাহী শিক্ষা বোর্ডে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, বুধবার দুপুরে তিনি চিঠিটি পেয়েছেন। ফলে এখন থেকে তিনি পূর্ণ মর্যাদার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এর আগে সাবেক চেয়ারম্যান আবুল হায়াতকে সরিয়ে তার স্থলে সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আবুল কালাম আজাদকে (আইডি-১৬৯৩) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতনক্রমে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ১০ জুলাই প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব পদে নিয়োগ পান। শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হায়াতকে দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ে ওএসডি করা হলে গত বছরের ২০ আগস্ট থেকে সচিবের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণকালে আজাদ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের