‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১১:৫২ আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৩:৫৩

দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সম্মেলনের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। বিজনেস সামিট উদ্বোধন ঘোষণা করে বিদেশি বিনিয়োগকারীদের এই দেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসা, ভুটানের বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কর্ম দর্জি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) উপ-মহাপরিচালক জিয়াংচেন জং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২ শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন এবং রফতানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
ডেঙ্গুর টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা