সিটি ভোট ও সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২৩:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২৩:৪৯

সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনের ভোটের বিষয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরমধ্যে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি।

এমন পরিস্থিতিতে সামনে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে এসব স্থানীয় সরকারের ভোট শেষ করার কথা বলা হচ্ছে। এসব নির্বাচন ইভিএমে করার প্রস্তুতিও চলছে। একদিনে ভোট না করে একাধিক দিনে ভোট করার বিষয়টি পর্যালোচনা করা হবে কমিশন সভায়।

সভার আলোচ্যসূচিতে রয়েছে- সিটি নির্বাচন নিয়ে আলোচনা, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমটিএফের ইসি সচিবালয়ে পাঠানো চিঠি নিয়ে আলোচনা, ২০২২ সালের ২২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন সংশোধন (একজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিটি গঠন সংক্রান্ত), সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদান বিষয়ে আলোচনা ও বিবিধ।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইভিএম কেনার প্রকল্প স্থগিত হওয়ার পর হাতে থাকা দেড় লাখ ইভিএম দিয়ে ৫০-৮০টি আসনে ইভিএমে ভোট করার সামর্থ্য রয়েছে ইসির। এসব ইভিএমের রক্ষণাবেক্ষণেও বাজেট বরাদ্দের প্রস্তাব রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সামনে সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি ঈদ, পরীক্ষা, অন্যান্য সময় পর্যালোচনা করে ক’দিনে ভোট করার যাবে তা কমিশন সভায় আলোচনা হতে পারে।

জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বুধবার কমিশন সভা রয়েছে। সামনে পাঁচ সিটির ভোট নিয়ে কমিশনের নীতিগত কিছু সিদ্ধান্ত আসতে পারে। এরপরে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও কাজ রয়েছে। সব মিলিয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর যে নির্দেশনা আসবে তা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাসে এনআইডি সেবা দেওয়া শুরু হবে ইউএই থেকে

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে প্রাথমিক কাজ শুরুর তিন বছর পর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহামারির মধ্যে এনআইডি দেওয়ার কাজটি আর এগোয়নি। যেসব আবেদন পাওয়া গেছে, দেশে স্থানীয়ভাবে কয়েকশ’ আবেদন সরেজমিন তদন্ত করা হলেও এনআইডি দেওয়া যায়নি।

এ পর্যন্ত ছয় দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটার নিবন্ধনের আবেদন পাওয়ার পর তাদের স্থানীয় ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরমধ্যে সাড়ে চার হাজার আবেদনের তদন্ত বাকি রয়েছে; প্রায় ৩০০টি আবেদন অনুমোদন পেয়েছে আর ২০০ আবেদন বাতিল হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “এতদিন যেহেতু আবেদন পেয়েও এনআইডি দেওয়া যায়নি; তাই কমিশন সভায় বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। প্রবাসে এনআইডি দেওয়ার জন্য ইসির দক্ষ লোকবল পাঠানোর বিষয়টি আলোচনা করে কমিশন সভায় কোনও নির্দেশনা আসতে পারে। সংযুক্ত আরব আমিরাত থেকে এনআইডি দেওয়ার প্রক্রিয়া শুরু করে পর্যায়ক্রমে অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশিদেরও সেবা দেওয়া হতে পারে।

সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশনের নীতিগত সিদ্ধান্ত পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মালয়েশিয়ায় ৪৮৭ জন, সৌদি আরবের ১৬২১ জন, সিঙ্গাপুরের ৩৯১ জন, সংযুক্ত আরব আমিরাতের ১৩৭৫ জন, যুক্তরাজ্যের ১২১৬ জন ও মালদ্বীপের ৪৮ জনের আবেদন করেছে।

কে এম নূরুল হুদা কমিশন ২০১৯ সালের নভেম্বরে অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর মহামারিতে সেই উদ্যোগ থমকে যায়।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন আবার পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসসহ সংশ্লিষ্টদের চিঠি চালাচালির পর সেই কাজে গতি আনার উদ্যোগ নিচ্ছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের