বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৩:০৫আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৩:০৫

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এমএফসি জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্বাচনে সংবাদ সংগ্রহকারীদের ওপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপরে হামলা, ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিককে আটকের খবর তাদের উদ্বিগ্ন করেছে।

সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্থ ও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারিত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। এমএসএফ এর সদস্য রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও রয়েছে।  সংগঠনটি সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়েও কাজ করে। আলোচনা, কূটনৈতিক তৎপরতা, আইনি কাঠামোর সংস্কারে উৎসাহ দেওয়ার মাধ্যমে কাজ করে এমএফসি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
সর্বশেষ খবর
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী