সংসদ নির্বাচনের আগে উপজেলা প্রকৌশলী বদলি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২০:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৩৬

অনিয়মের অভিযোগ ছাড়া উপজেলা পর্যায়ের কোনও প্রকৌশলী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বদলি করা হবে না।

বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

সংসদীয় কমিটির আগের বৈঠকে এ সংক্রান্ত সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান উন্নয়ন কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য উপজেলা পর্যায়ে প্রয়োজনে প্রকৌশলীর সংখ্যা বৃদ্ধি এবং বিশেষ কোনও অভিযোগ ছাড়া উপজেলা পর্যায়ে বদলি কার্যক্রম স্থগিতের সুপারিশ করা হয়।

বৃহস্পতিবারের বৈঠকে ওই সুপারিশের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটিতে অবহিত করা হয়।

জানা গেছে, কমিটির আগের বৈঠকে সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রসঙ্গটি তোলেন। তিনি সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে উপজেলা পর্যায়ে প্রয়োজনে প্রকৌশলী বৃদ্ধি এবং কর্মরতদের বিশেষ কোনও অভিযোগ ছাড়া বদলি না করার পরামর্শ দেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামও তার সাথে একমত পোষণ করেন।

বৃহস্পতিবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয় এবং সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

বৈঠকে গ্রামীণ রাস্তা, স্কুল ভবনসহ সকল অবকাঠামো জনগণের সম্পদ হিসেবে ব্যবহারের জন্য জনমনে ইতিবাচক চিন্তাভাবনা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ নির্মাণাধীন রাস্তাগুলো দ্রুততার সাথে মেরামত করার সুপারিশ করা হয়।

কমিটি ইউনিয়ন পর্যায়ে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত বেতনভুক্ত মহিলা কর্মীদের কাজ সঠিকভাবে মনিটরিং ও তদারকির সুপারিশ করে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম