দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে হচ্ছে ডেইরি উন্নয়ন বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৬:৫১আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৬:৫১

মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে ‘ডেইরি উন্নয়ন বোর্ড’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডেইরি খাতকে সাপোর্ট দেওয়া এবং মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডেইরি পণ্যের ব্যবসা করতে হলে এখানে (ডেইরি উন্নয়ন বোর্ড) নিবন্ধন হতে হবে। নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না। এমন বিধান আইনে রাখা হয়েছে। ‘বাণিজ্যিক উদ্দেশ্যে যারা দুধ ও দুদ্ধজাত পণ্য উৎপাদন করবেন তাদের সবাইকে এই বোর্ডের আওতায় আসতে হবে’ বলেও জানান মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

তিনি আরও বলেন, এই বোর্ডের একটা পরিচালনা পর্ষদ থাকবে। প্রধান নির্বাহী থাকবেন। নিজস্ব তহবিল থাকবে। বোর্ডের চেয়ারম্যান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। আর পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ১৯ জন।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠিত হবে।

তিনি জানান, এ বোর্ডের মূল কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসাসেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই বোর্ডের কাজ হবে ডেইরি ও ডেইরি পণ্যের গুণগত মান নির্ধারণ, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য পরামর্শ দেওয়া ও সাপোর্ট করাও হবে এই বোর্ডের কাজ।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের