মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার নির্দেশ সিইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৭:১৭ আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:২৮

বাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ সুচারু ও যত্নবান হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৭ এপ্রিল) পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে তিনি এ কথা বলেন।

আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা যদি যত্ন সহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করে থাকে, তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়নপত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। আমাদের কর্মকর্তারা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’

সিইসি জানান, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং  ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারবো।‘

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি জানান, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়।

সিইসি বলেন, ‘আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনবো, রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন, তা যদি সঠিক ও শুদ্ধ হয়— সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন, সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইউপি নির্বাচনের তালিকা যাচাই করে তথ্য পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
‘ব্যালটে আমার নাম নেই, তাই হেরেছে রিপাবলিকানরা’: ট্রাম্প
সর্বশেষ খবর
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন
এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী