পররাষ্ট্রমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা বিভিন্ন দেশের মন্ত্রী-আমলাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৩, ১৪:৫১আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৩০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা এবং ডি-৮-এর মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এসব শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার মহাসচিবরা এ কে আব্দুল মোমেন ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তারা ড. মোমেনের অব্যাহত সাফল্য, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কল্যাণ, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন। বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও গভীর ও জোরদার হবে বলেও শুভেচ্ছা বার্তায় তারা দৃঢ় আস্থা ব্যক্ত করেন।

 

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান