আচরণবিধি লঙ্ঘন: আজমত উল্লাকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৫:৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮:২৫

গাজীপুর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে নির্বাচন কমিশনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে হবে। রবিবার (৩০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে সতর্ক করা হয়েছে। এরপরেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে কারণ দর্শাতে বলা হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে। পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্পিকারকেও অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।

সকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনাররা বসে কারণ দর্শানো নোটিশ ও ইসির নির্দেশনাসহ চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেন।

সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানান, এসব এলাকায় আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সূত্রে তথ্য এসেছে। ইসি থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরও প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য আমরা কমিশন বসেছি। আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।

গাজীপুরের আওয়ামী লীগ প্রার্থী দলটির গাজীপুর মহানগর সভাপতি আজমত উল্লা খানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ইসির পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজমত উল্লাহ সাহেবকে। তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং কমিশনে এসে বিষয়টি ব্যাখ্যা করার জন্য বলা হবে।

একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠানো হচ্ছে বলে জানান তিনি। বলেন, যারা সরকারে থাকেন তাদের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ থাকে। তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি বেশি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকারি দলের দায়িত্ব অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রিপরিষদ সচিবকে পত্র দেবো। যেন যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা এলাকায় যান এবং আচরণবিধি যেন লঙ্ঘন না করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছেও দলীয় সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা জানাতে অনুরোধ করবে ইসি।

আলমগীর বলেন, অনেক দল রয়েছে। সরকারি দল যেহেতু এ বিষয়ে আন্তরিক, তাদের চিঠি দিয়ে অনুরোধ করবো। দলের সাধারণ সম্পাদককে অনুরোধ করবো যেন তাদের দলীয় সদস্যরা আচরণবিধি মেনে চলেন সে ব্যবস্থা নেন।

একইভাবে সংসদ সদস্যদের বিষয়ে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি স্মরণ করিয়ে দিতে স্পিকারের কাছেও চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কর্মকর্তারা।

শিগগির এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলে জানান ইসি মো. আলমগীর।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম