কাফরুল থানায় মামলা

মেট্রোরেলে ঢিল: জড়িতদের গুনতে হবে ৫০ লাখ টাকা, ৫ বছরের কারাদণ্ড

রিয়াদ তালুকদার
০১ মে ২০২৩, ২১:৫৩আপডেট : ০২ মে ২০২৩, ০১:২৬

জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন মেট্রোরেলের নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেট্রোরেলের আশপাশের সুউচ্চ ভবন থেকে যারা ঢিল ছুড়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

অপরাধী শনাক্ত হলে শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রয়েছে। এ ধরনের অপতৎপরতায় যেই জড়িত থাকুক না কেন তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেল আইন ২০১৫-এর অধীনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সব বিষয় খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

মেট্রোরেল আইন ২০১৫-তে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি যদি মেট্রোরেল এবং তার যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন হয় বা বিঘ্ন হবার সম্ভাবনা থাকে, এ ধরনের কোন কর্মকাণ্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

মেট্রোরেল কর্তৃপক্ষ এবং পুলিশ বলছে, আগারগাঁও স্টেশন থেকে উত্তরা যাওয়ার সময় কাজীপাড়া প্ল্যাটফর্মে ঢোকার আগে কাজীপাড়া পূর্ব অংশের কোনও একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে। মেট্রোরেলের একজন যাত্রী এ সময় বিষয়টি দেখতে পান। পরে তিনি পুলিশকেও এ ঘটনা অবহিত করেন। কোন ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। যে জায়গা থেকে ঢিল ছোড়া হয়েছে সেখানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে রয়েছে।

পুলিশ বলছে, এই বিষয়টি স্পষ্ট—যেকোনও একটি বহুতল ভবন থেকে মেট্রোরেল উদ্দেশ্য করে ঢিল ছোড়া হয়েছে। কারণ, মেট্রোরেলের উচ্চতা অনুযায়ী যে কেউ নিচ থেকে ঢিল দিয়ে কিছু করতে পারবে না। কখন ট্রেন আসছে যাচ্ছে নিচ থেকে অতোটা বোঝা যায় না। তিনতলার একটু বেশি উচ্চতায় মেট্রোরেলের রেকগুলোর চলাচল। মেট্রোরেলে চলাচলকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন রেস্টুরেন্ট তৈরি হয়েছে। সেসব রেস্টুরেন্ট থেকে কেউ যেন কোনও ঢিল ছুড়তে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন উৎসব কেন্দ্র করে ফানুস না ওড়ানোর জন্যও বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ভবন মালিক এবং রেস্টুরেন্ট মালিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। ভবন বা রেস্টুরেন্ট থেকে মেট্রোরেল উদ্দেশ করে কোনও ধরনের ঢিল বা কোনও ধরনের অপতৎপরতায় জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কোন ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত কিনা বা ইচ্ছাকৃত কিনা—এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। যারাই এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার চেষ্টা করবেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হবো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্বৃত্তের ছোড়া ঢিলে মেট্রোরেলের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে যায়নি কিন্তু স্ক্র্যাচ পড়েছে। মেট্রোরেলের নিরাপত্তা এবং সব বিষয় খতিয়ে দেখার জন্য মেট্রোরেল চলাচল করা পথের প্রতিটি থানাকেই এটি অবহিত করা হয়েছে। তারা এসব বিষয় নিয়ে কাজ করছেন। এছাড়া এমআরটি পুলিশ (মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ) তাদের কার্যক্রম শুরু করলে সরাসরি নিরাপত্তার বিষয়গুলো দেখ-ভালো করতে পারবে।

আরও পড়ুন: মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাচ 

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম