বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে: ইইউ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২৩, ২০:৪৩আপডেট : ০৬ মে ২০২৩, ২০:৪৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ইউরোপীয় ট্রেড কমিশনার এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস এই মন্তব্য করেছেন। শুক্রবার (৫ মে) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ট্রেড কমিশনার ইউরোপীয় ইউনিয়নের ইবিএ স্কিমের সবচেয়ে বেশি সুবিধাভোগী হিসেবে বাংলাদেশের প্রশংসা করেন। তিনি এলডিসি মর্যাদা থেকে বাংলাদেশের স্বাচ্ছন্দ উত্তোরণ এবং জিএসপি প্লাস ছাড়ের জন্য বাংলাদেশের আবেদন করার জন্য ইইউ-এর সমর্থনের কথাও জানান। ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ এবং ইইউ-বাংলাদেশ চেম্বার অব কমার্সকে ইউরোপীয় ও বাংলাদেশি ব্যবসার অর্থবহ যোগসূত্র রচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন ভালদিস। তিনি শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনায় বাংলাদেশের অভিযোজনের প্রশংসা করেছেন।

প্রতিমন্ত্রী  স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে ইইউ’র ভূমিকাকে কৃতজ্ঞতার সঙ্গে  স্মরণ করেন। তিনি ইভিপিকে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং এলডিসি থেকে উত্তোরণে প্রস্তুত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতে ইইউ’র অনেক বড় ভূমিকার বিষয়টিও অবহিত করেন।

বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি দ্রুত শুরুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছে, যা উন্নত সম্পর্ককে সুসংহত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া হবে। ইইউ পক্ষকে সরকারের গৃহীত গণমুখী  নীতি সম্পর্কে অবহিত করা হয়েছে, যার মধ্যে উৎপাদন খাতে কাজের অনুকূল পরিবেশ তৈরি ও টেকসই করার মতো বিষয়ও  রয়েছে। বাংলাদেশের শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের চলমান প্রচেষ্টাকে সীমিত করে এমন বাস্তবতার কথা জানানো হয়েছে।

এর আগে সকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাসেলসে ইউরোপিয়ান পলিসি সেন্টারে ‘ইপিসি টকস জিওপলিটিক্স’  অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক ভূমিকা, ইইউ-বাংলাদেশ সম্পর্ক, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রভাব, বৈশ্বিক শান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং আরও অনেক বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন।

প্রতিমন্ত্রী ৪ মে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট ক্রিস পিটার্সের সঙ্গে দেখা করেন এবং দেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ুবান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য ইআইবি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগকে কাজে লাগানোর সুযোগ নিয়েও এসময় আলোচনা হয়। প্রতিমন্ত্রী ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) সেক্রেটারি জনারেল স্টেফানো স্যানিনোর সঙ্গেও বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে অংশীদারী সহযোগিতা চুক্তি দ্রুত চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

সানিনো বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে স্বাগত জানিয়েছেন। আলোচনার অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে- জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, ইউরোপে চাকরির বাজারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মীর সুযোগ এবং ইউক্রেনের যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকট।

বৈঠকে বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) নাহিম রাজ্জাক, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ইইউতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩ মে শাহরিয়ার আলম ব্রাসেলসের স্বাধীনতার ৫২তম বার্ষিকী এবং জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বাংলাদেশকে সমর্থনের জন্য বেলজিয়াম এবং ইইউকে ধন্যবাদ জানান, যা বাংলাদেশকে বাণিজ্যে অংশীদারে পরিণত করতে সক্ষম করেছে।

গত ৫০ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন যাত্রায় ইইউ’র ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বাংলাদেশ যখন গ্র্যাজুয়েশনের দ্বারপ্রান্তে তখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়াকে ইতিহাসের একটি গৌরবজনক মুহূর্ত বলে অভিহিত করেন। ইইএএস-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিক মোরা এবং বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক মহাপরিচালক জেরোয়েন কোরেম্যান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং ইইউ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি, মিডিয়া, একাডেমিয়া এবং থিংক ট্যাংকের সদস্যরা এই সংবর্ধনায় যোগ দেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইইউ কমিশনার, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততার লক্ষ্যে একটি পরিপূর্ণ এজেন্ডা নিয়ে ব্রাসেলসে চার দিনের সফর শেষ করে শুক্রবার (৫ মে) বিকালে ব্রাসেলস ত্যাগ করেন। সূত্র: বাসস। 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম