জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ২৩:১০আপডেট : ১০ মে ২০২৩, ২৩:১০

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে পুলিশ।

বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) ১৯তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিএসসি’র রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব ড. মল্লিক ফখরুল ইসলাম সভা পরিচালনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. আশরাফ উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিনা পারভেজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সহিদউল্যাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়) মোহাম্মদ মানজারুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার, পিএসসির রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বোর্ড সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এজন্য পুলিশ সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। এজন্য স্টাফ কলেজকে সমৃদ্ধ করতে হবে, আরও যুগোপযোগী করতে হবে।

এ সময় আইজিপি বলেন, জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং তাদেরকে দ্রুততম সময়ে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য পুলিশ স্টাফ কলেজকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

জননিরাপত্তা বিভাগের সচিব পুলিশ স্টাফ কলেজের বিভিন্ন প্রস্তাবনা ও উদ্যোগকে স্বাগত জানিয়ে মিডিয়া ব্যবস্থাপনা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

১৯তম বোর্ড সভায় রূপকল্প-২০৪১ এর অভীষ্ঠ লক্ষ্য অর্জনে স্মার্ট পুলিশের উপযোগী প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কর্মপরিকল্পনা প্রণয়ন, 'বঙ্গবন্ধু'স ভিশন অব ল এনফোর্সমেন্ট: পুলিশিং ইন বাংলাদেশ' গবেষণা সংক্রান্ত সেমিনার ও প্রকাশনা উদ্বোধন, প্রশিক্ষণ, একাডেমিক ও গবেষণা কার্যক্রমে বৈদেশিক সহযোগিতার আওতা সম্প্রসারণ, বঙ্গবন্ধু সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা, পিএসসির জনবল বৃদ্ধিকরণ ও অবকাঠামো উন্নয়ন, ইন্টারপাভুক্ত সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বিগত ১৮তম বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পিএসসিতে মুজিব কর্নার উদ্বোধন করেন। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিএসসি চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী