অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৭:১১আপডেট : ১২ মে ২০২৩, ১৭:২০

প্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে শুক্রবার (১২ মে) প্রজ্ঞাপন জারি করেছে। নতুন পদোন্নতিসহ অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়ালো ৪২৬-এ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, নিয়মিত ২১২টি পদসহ অতিরিক্ত সচিবের পদ রয়েছে ৩৩৭টি। নতুন পদোন্নতির ফলে পদের তুলনায় ৮৯ জন অতিরিক্ত সচিব বেশি হয়েছেন।

সর্বশেষ গত বছরের ৬ এপ্রিল যুগ্ম সচিব পদের ৯৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। ওই সময় নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৭তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে এই ব্যাচে কর্মকর্তা সমসাময়িক অন্যান্য বিসিএস ব্যাচ থেকে কম। ১৭তম ব্যাচ ছাড়াও অন্যান্য বছরে পদোন্নতিবঞ্চিত কিছু কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পেয়েছেন যারা

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম