বাংলাদেশের কোনও সামরিক উচ্চাভিলাষ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৭:৪৭আপডেট : ১২ মে ২০২৩, ১৮:০৭

বাংলাদেশের কোনও সামরিক উচ্চাভিলাষ নেই, অথবা কোনও আঞ্চলিক শক্তিও হতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শুক্রবার (১২ মে) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন হলো সবার মুখে হাসি ফোটানো। আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনও ১৮ শতাংশের মতো দারিদ্র্য আছে এবং এই অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনও তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে কীভাবে মানুষকে আরও ভালোভাবে রাখতে পারি। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।’ 

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুকের সঙ্গে বড় অর্থনৈতিক দেশগুলো যে কৌশলপত্র দিয়েছে, সেটির সঙ্গে আংশিক মিল পাওয়া যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সতর্কতার সঙ্গে তার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, ‘সুশীল সমাজ ভালো কোনও পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি এবং অতীতে আমরা সেটি নিয়েছি। এটি কোনও সমস্যা নয়।’

ইন্ডিয়ান ওশান কনফারেন্সের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বর্ধিষ্ণু অর্থনৈতিক অঞ্চল হলো ভারত মহাসাগরের দেশগুলো বা এশিয়া। এ অঞ্চলের স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ, অনাহূত প্রাকৃতিক দুর্যোগের সময়ে আমরা কীভাবে সহায়তা করতে পারি, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে।’

এই কনফারেন্সে ২৫টি দেশের প্রতিনিধিরা রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এই কনফারেন্সে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, ওই দেশের সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না। সে জন্য আমরা দেশটির সরকারি প্রতিনিধিদের আমন্ত্রণ করিনি। কিন্তু অন্য সব বড় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হ্যাঁ এবং আমার ধারণা, তাদের প্রতিনিধিরাও এসেছেন বা আসার কথা।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম