সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পাশে থাকাকে স্বাগত জানায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ১২:৪০আপডেট : ২৫ মে ২০২৩, ১২:৪০

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকাকে স্বাগত জানায় আওয়ামী লীগ সরকার।

বুধবার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, নির্বাচনে বাধা প্রদানকারী বা সহায়তাকারীকে ভিসা দেবে না তার দেশ। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ মে) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় এ কথা জানায়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক বিরাজ করছে বলে প্রতীয়মান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন যে দেশ নিষেধাজ্ঞা দেবে ওই দেশ থেকে কোনও কিছু কিনবে না সরকার। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি বিরক্তি প্রকাশ করেন তিনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় জানানো হয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যে সরকারের অবিচল প্রতিশ্রুতি, সেটির আলোকে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণাকে দেখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বিবৃতিতে বলা হয় যেকোনও ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাবেশ ও সভা করার বিষয়ে গুরুত্ব দেয় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ৬০০ শব্দের বিবৃতিতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম, দেশের মানুষ গণতন্ত্র বিষয়ে সচেতন, নির্বাচন কমিশন শক্তিশালীকরণ এবং ২০০৮ সালের পর দেশের উন্নতির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনও ব্যক্তি বা দল যদি নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে সরকারের অঙ্গগুলো সেটি প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকসহ গোটা নির্বাচনপ্রক্রিয়া নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
 
সরকার আশা করে দেশের অভ্যন্তরে অগণতান্ত্রিক শক্তি যারা হিংসাত্মক, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকে, তারা এ ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ধরে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে দেশের মানুষের ওপর নির্ভর করে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম