আন্তরাষ্ট্রীয় বিষয়ে মন্তব্য নেই, ইসির কাজ সুষ্ঠু নির্বাচন করা: ইসি আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৩, ১৪:১৫আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:১৫

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ভিসা না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলন, ‘এটা আন্তরাষ্ট্রীয় বিষয়, নির্বাচন কমিশনের বিষয় নয়। ইসির কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা এবং এ জন্য কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করবো আমরা।’

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন বুধবার (২৪ মে) বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা দেন। নতুন নীতির অধীনে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী’ ব্যক্তিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।

ভোট পরিস্থিতি জানানোর মধ্যে মার্কিন নতুন ভিসা নীতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে  মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। কারণ, এ বিষয়গুলো হলো আন্তরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা ‘

তিনি আরও বলেন, ‘এখন কে বাধা দিয়েছে, তা তো কমিশনের অংশ না। সে বিষয়ে কোনও রাষ্ট্র বা সরকারের সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে, তা তারা বলতে পারবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম