মার্কিন নতুন ভিসানীতি: আগ্রাসী প্রতিক্রিয়া দেখাচ্ছে না সরকার

শেখ শাহরিয়ার জামান
২৫ মে ২০২৩, ২২:২২আপডেট : ২৫ মে ২০২৩, ২২:২২

সাম্প্রতিক সময়ে অন্তত দুটি ঘটনা সরাসরি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। একটি হচ্ছে ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশের আউটলুক ঘোষণা এবং দ্বিতীয়টি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি সহজীকরণ বিষয়ক সিদ্ধান্ত। তারপরও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশ নিয়ে তাদের নতুন ভিসা নীতি ঘোষণা করলো সেটি ভাবিয়ে তুলেছে নীতি-নির্ধারকদের।

নতুন নীতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হচ্ছে, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘোষণাটিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার লক্ষ্যে সকল পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির প্রেক্ষাপটে বিবেচনা করছে।’ অবশ্য একই সঙ্গে সতর্কবার্তা হিসাবে জানিয়েছে ‘তবে বাংলাদেশ আশা করে যে এই ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সাথে অনুসরণ করা হবে।’

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী বলা যায়— বিষয়টি নিয়ে আগ্রাসী প্রতিক্রিয়া দেখাতে আগ্রহী নয় সরকার।

এ বিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক একজন কূটনীতিক বলেন, ‘এটি পরিষ্কার যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আগ্রাসী প্রতিক্রিয়া দেখাবে না সরকার। তার বদলে গোটা বিষয়টি নিয়ে আরও চিন্তা-ভাবনা করে সতর্ক পদক্ষেপ নেবে বলে মনে হচ্ছে।’

সোমালিয়া বা নাইজেরিয়ার মতো দেশের ওপর নতুন ভিসানীতি প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। ওই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে এক কাতারে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং গোটা বিষয়টিকে কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, ‘ওই দুই দেশের সঙ্গে তুলনীয় এমন কোনও কাজ করেনি বাংলাদেশ। এছাড়া ইন্দো-প্যাসিফিক আউটলুক ঘোষণা এবং তুলা আমদানি জটিলতা নিরসনে সিদ্ধান্ত একদম সাম্প্রতিক ঘটনা। এরপরও যদি যুক্তরাষ্ট্রের এ ধরনের মনোভাব পরিলক্ষিত হয় তবে বুঝতে হবে একে অপরকে বোঝার ক্ষেত্রে কোথাও বড় ধরনের ঘাটতি হচ্ছে।’

নতুন আইন

গত বছর যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনালিটি ও ইমিগ্রেশন আইনে ভিসানীতিতে নতুন সংযোজন আনে। ওই সংযোজনের আওতায় কোনও দেশ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা হয় বা সেটির সহযোগী হয় তবে ভিসা না পাওয়ার তালিকায় পড়ে যাওয়ার বিধান রাখা হয়েছে। এখন পর্যন্ত নাইজেরিয়া ও সোমালিয়ার ওপর নতুন ভিসানীতি প্রণয়ন করা হয়েছে এবং বাংলাদেশ এক্ষেত্রে তৃতীয়।

বিষয়টি গত ৩ মে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে মৌখিকভাবে জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান যে ‘যুক্তরাষ্ট্র ৩ মে একটি বৈঠকে মৌখিকভাবে এটি জানিয়েছিল। তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল— এটি যেন বাংলাদেশ প্রকাশ না করে। কারণ তারা বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে চেয়েছেন যাতে করে যেন ভুল বার্তা না যায়। আমরা অপেক্ষা করছিলাম তারা কবে এটি ঘোষণা করবে।

একাধিক বৈঠক

নতুন ভিসানীতির বিষয়ে বাংলাদেশ ৩ মে জানার পরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, ‘৩ মে থেকে আজ পর্যন্ত আমি এবং পররাষ্ট্র সচিব এখানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি যে এটি যখন ঘোষণা করা হবে, যেন সঠিকভাবে প্রচার করা হয়। এটি দুই বছর আগে যা হয়েছিল (নিষেধাজ্ঞা) সেটি নয়। কিন্তু এটিকে অপপ্রচারের যে চেষ্টা কিছু রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল করেছে, তার প্রমাণ আপনারা দেখেছেন।’

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও এটি নিয়ে স্টেট ডিপার্টমেন্টে আলোচনা করেছে বলে তিনি জানান।

বন্ধুত্বের দৃষ্টিতে দেখা হচ্ছে

মনে যাই থাক, প্রকাশ্যে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া বন্ধুত্বের দৃষ্টিতে করা হয়েছে।’

তবে তিনি সতর্ক বার্তা উচ্চারণ করে বলেন, আমাদেরকে যেটি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনালিটি ও ইমিগ্রেশন আইনে কিছু নতুন সংযোজন এসেছে। যেকোনও নতুন বিধির প্রয়োগ নিয়ে প্রশ্ন থাকে বা সংশয় থাকে। ধীরে ধীরে সেটি পরিপক্ব হয়। এটি একবছর আগের আইন যা তারা দুই-একটি দেশের ক্ষেত্রে প্রয়োগ করেছে। সেই কারণে আমরা বলেছি যে এটির যেন যথেচ্ছ ব্যবহার না হয়।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী