ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ২০:৩৪আপডেট : ০৯ মে ২০২৪, ২০:৩৪

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্র-জনতা। একপর্যায়ে তারা ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডার বাঁশতলার মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের নিন্দা জানিয়ে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা।

বৃহস্পতিবার (৯ মে) প্রগতি সরণির সুবাস্তু টাওয়ারের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পালেস্টাইন সংহতি কমিটির সদস্য ডা. হারুন উর রশীদ, বাংলাদেশে বসবাসরত আমেরিকান নাগরিক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাগেশ রাও, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ শাওন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা ফাতেমাসহ নেতারা।

সমাবেশে প্রতিবাদী গান ও ‘স্ট্যান্ড ফর প্যালেস্টাইন’ পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের শিল্পীরা।

মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা আন্দোলনকারীরা

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক ও আর্থিক সব দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই গণহত্যায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে। পৃথিবীর মানুষ আজ এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছে। সেই আন্দোলন দমনে নজিরবিহীন পুলিশি অভিযান চালানো হয়েছে।

তারা আরও বলেন, একদিকে বিশ্বব্যাপী গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় সক্রিয় সমর্থন আর সহায়তাও দেয়। তাই তাদের কথা আজ মানুষ বিশ্বাস করে না। আমরা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।

সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান লেখক রেহনুমা আহমেদ, সাংবাদিক সাইয়েদা গুলরুখ, যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক নাভিন মুর্শিদ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূইয়া, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডির) সভাপতি তৌফিকুজ্জামান পীরাচা, ছাত্র ফোরামের সভাপতি সানজিদুর রহমান শুভ, ইসলামী ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দীন আল-আদনান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ নেতারা।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম