ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ১৫:৩৪আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:৩৪

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিং-য়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য চীনের সঙ্গে আবারও ‘ফরেন অফিস কনসালটেশন’ হতে যাচ্ছে শনিবার। এজন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং আজ শুক্রবার (২৬ মে) রাতে ঢাকায় আসছেন। 

রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সান ওয়েইডেং-এর। সব কিছু ঠিক থাকলে এবারে হয়তো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের জন্য আমন্ত্রণপত্রও দিতে পারে বেইজিং।

এ বিষয়ে একটি সূত্র জানায়, ‘পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার মধ্যে রোহিঙ্গা গুরুত্ব পাবে। কুনমিং-য়ে তিনপক্ষের মধ্যে আলোচনাটি এগিয়ে নেওয়া শনিবারের বৈঠকের একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়া বাংলাদেশও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।’

আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবারে হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম