সংসদ ভবনে রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ১৫:১২আপডেট : ০১ জুন ২০২৩, ১৫:১২

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সংসদ ভবনে প্রবেশ করলেন মো. সাহাবুদ্দিন। বেলা আড়াইটার দিকে তিনি সংসদ ভবনের প্রবেশ করেন। জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি সপ্তম তলায় অবস্থিত রাষ্ট্রপতির চেম্বারে অবস্থান করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আগেও সংসদ ভবনে প্রবেশ করলেও এবারই প্রথম তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদ ভবনে এলেন। এর আগে তিনি সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিক হিসেবে বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

সর্বশেষ গত এপ্রিলে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। অবশ্য শপথ না নিলেও সে সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া বাজেটে সম্মতি দেবেন। অর্থবিল হিসাবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধানের ৮২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে, এমন কোনও বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেটে (অর্থবিল) সুপারিশ ছাড়াও রাষ্ট্রপতির গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন প্রত্যক্ষণ করবেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম