কক্সবাজার পৌরসভা নির্বাচন

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কাউন্সিলর পদপ্রার্থীকে ইসির শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৮:১৪আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮:১৪

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকীকে কারণ দর্শাতে (শোকজ) বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না— সে বিষয়ে ঢাকায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ইসি সচিবালয় ওই প্রার্থী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে ইসি সূত্র জানায়। সেখানে তাকে আগামী ৮ জুন বিকাল ৩টায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আশরাফুল হুদা ২০০-৩০০ জন নারী-পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনি প্রচারণায় কালো টাকা বিতরণের সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একদল সংবাদকর্মী সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে চলে আসার পথে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় সিসিএন-এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ নির্বাচনি আচরণবিধি বহির্ভূত কাজ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করেছেন।

কেন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, প্রার্থীকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম