প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা ‍শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ২১:২৭আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:২৭

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৭ জুন) সংসদে এ আলোচনা শুরু হয়।

গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকার বাজেট পেশ করেন।

বুধবার প্রথম দিনের বাজেট আলোচনার সরকারি ও বিরোধী দলের আট সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন সরকারি দলের রমেশ চন্দ্র সেন, মো. মোতাহার হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, কাজী মনিরুল ইসলাম, রত্না আহমেদ, খালেদা খানম ও জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী।

এর আগে দুই দিন আলোচনা শেষে মঙ্গলবার (৬ জুন) চলতি ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণের পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

প্রস্তাবিত বাজেটকে দেশ ও জণগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের রূপরেখা বলে উল্লেখ করে তারা বলেন, এ বাজেট বর্তমান সরকার আমলের বিগত বাজেটগুলোর ধারাবাহিকতায় সফলভাবে বাস্তবায়িত হবে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার এবার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছে। গতবারের চেয়ে এই বাজেট ২০ শতাংশ বেশি। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধির দিকে আরও এগিয়ে যাবে। যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত প্রায় ১৫ বছরের উন্নয়ন-অগ্রগতির খতিয়ান বিস্তারিত তুলে ধরে তারা বলেন, কৃষিতে সার-সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া-পরার কোনও অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও খাদ্যসহায়তার  ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।

সদস্যরা বলেন, এত অর্জন ও সাফল্যের পরও দেশে ষড়যন্ত্র থেমে নেই। উন্নয়ন-অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, স্বাধীনতার ইতিহাস আবার বিকৃত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের মতোই জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে। আবারও আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৬ জুন সংসদে পাস হওয়ার কথা আছে। এবার বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনারে সিদ্ধান্ত হয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম