‘সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ০২:০৫আপডেট : ১২ জুন ২০২৩, ০২:০৫

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের মানবিক সহায়তায় সাড়াদান-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, ফিলিস্তিন, ইরান, তুরস্ক, ইরাক, চীনের রাষ্ট্রদূতসহ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব উপস্থিত ছিলেন।

জিসিসি প্লাস ফোরামের এ সভায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্যসহ বিভিন্ন সহয়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব প্রদান করা হয়।

সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে মর্যাদাপূর্ণ স্থায়ী প্রত্যাবাসনের মধ্যে নিহিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রদূতদের অবহিত করেন। রোহিঙ্গাদের স্থানীয় অন্তর্ভুক্তির কোনোরূপ সুযোগ নেই জানিয়ে মুখ্য সচিব রোহিঙ্গাদের জন্য ভাষানচরে সম্প্রসারিত সাময়িক শেল্টার তৈরিতে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতদের সহযোগিতা চান।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মানবিক ও খাদ্য সহায়তায় বিশ্ব খাদ্য সংস্থাসহ সাহায্যকারী সংগঠনগুলোর মাথাপিছু বরাদ্দ হ্রাসের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ডব্লিউএফপির প্রতিনিধি সবাইকে সহায়তার আহ্বান জানান।

বৈঠকে সৌদি আরব, ইরান, ফিলিস্তিন, তুরস্ক, কাতার, কুয়েত ও চীনের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের যেকোনও উদ্যোগ পাশে থেকে সমর্থন ও সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় সৌদি আরবের রাজকীয় দূতাবাস ইসা ইউসুফ ইসা আলদুহাইলান; সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি; কাতার সেরায়া আলী আল-কাহতানি রাষ্ট্রের দূতাবাস; কুয়েতের দূতাবাস আলী আহমেদ ইব্রাহিম আল-ধুফাইরি; ওমানের সালতানাতের দূতাবাস আব্দুল গাফফার আলবুলুশি; ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস ইউসুফ এস ওয়াই রামাদান; ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস মনসুর চাভোশি; তুর্কিয়ে রামিস সেন প্রজাতন্ত্রের দূতাবাস; চীন ইয়াও ওয়েনের দূতাবাস; ইরাক প্রজাতন্ত্রের দূতাবাস সিডিএ মোহানাদ এ আর খালাফ আল-দাররাজি; জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় মিস গুইন লুইস, ইউএনআরসি বাংলাদেশ; ইউএনএইচসিআরের অফিসে বাংলাদেশে প্রতিনিধিত্ব জোহানেস ভ্যান ডের ক্লাউ, প্রতিনিধি, ইউএনএইচসিআর বাংলাদেশ; ডব্লিউএফপি বাংলাদেশ ডম স্কালপেলি, ডব্লিউএফপি প্রতিনিধি, বাংলাদেশ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম