ঈদে একদিন বাড়তি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৩:৩৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬:১২

ঈদুল আজহা উপলক্ষে একদিনের বাড়তি সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি নির্ধারিত ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। তিন দিনের এই ছুটির সঙ্গে একদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন ছুটি পাচ্ছিলেন সরকারি চাকরিজীবীরা।

এ কারণে যাত্রী কল্যাণ সমিতিসহ অনেকেই ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। গত ১৩ জুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও ঈদের সরকারি ছুটি একদিন (২৭ জুন) বাড়িয়ে চার দিন করার সুপারিশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই হিসাবে বাংলাদেশে ২৯ জুন ঈদুল আজহার দিন ধরা হয়েছে। তাই মানুষের ঈদযাত্রায় সুবিধার জন্য ঈদের আগে ২৮ জুনের সঙ্গে আরও একদিন বাড়িয়ে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করছে সরকার। 

এ বিষয়ে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিংয়ের পর মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানা গেছে।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান