পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) থাকছেন মো. শফিকুল ইসলাম। অবসরপ্রাপ্ত এই প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) শফিকুল ইসলামকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।









