মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৬:৪৫আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন তিনি।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিস্তারিত জানান।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, তৃণমূলে সেচকাজে সোলার ব্যবহার ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষিকাজে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে। কৃষিকাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার।

নতুন প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করতেও নির্দেশ দেন সরকারপ্রধান।

তিনি আরও বলেন, বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে। বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে।

সভায় বিদেশি অর্থের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিদেশি ঋণ ও সহায়তা ৫০ বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। এগুলো প্রকল্পে ব্যবহার করতে পারলে রিজার্ভে কাজে লাগবে এবং প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাবে।

/ইএইচএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বশেষ খবর
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার