সিইসির কাছে প্রতিবন্ধী কল্যাণ সমিতির ৯ দফা প্রস্তাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৭:৫৭আপডেট : ২৫ জুন ২০২৩, ১৭:৫৭

প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে সুযোগ-বুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৯ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)। রবিবার (২৫ জুন) সকালে সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন।

বিপিকেএসের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ জানান, প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রে সুযোগ-সুবিধা নিশ্চিতে ২০০৮ সাল থেকে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় বর্তমান কমিশনের কাছে সুপারিশগুলোর অগ্রগতি জানার চেষ্টা করেছি। সেই সঙ্গে নতুন কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। সিইসি এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

ইসি ভবনে প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা রাখা ও প্রতিটি তলায় অন্তত একটি করে তাদের উপযুক্ত শৌচাঘার নিশ্চিৎ করার বিষয়ে সিইসি আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

বিপিকেএস নির্বাহী পরিচালক একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন। এরমধ্যে রয়েছে- দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ বাড়ানোসহ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহীত করা; ইসির নির্ধারিত ভোটকেন্দ্রে প্রতিবন্ধিতার ধরন ও প্রতিবন্ধী নারীদের বিবেচনায় সব প্রতিবন্ধী ভোটারদের দ্রুত ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি (প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের কক্ষ নিচতলায় নির্দিষ্টকরণ, প্রবেশগম্যকরণ, ভোট দেওয়ার জন্য আগত গুরুতর বা হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টি, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ এবং গুরুতর দৃষ্টি বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ভোটারদের পছন্দনীয় ব্যক্তির সহায়কের সহায়তা নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারে সহযোগিতা সুনিশ্চিৎ করা)।

এছাড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভোটারের ভোট প্রয়োগের সুবিধায় তাদের সঙ্গে ইশারা ভাষায় অথবা লিখে যোগাযোগ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া অথবা তাদের নিজের পছন্দের দোভাষী সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগসহ ভোটকেন্দ্রে লিখিত দিকনির্দেশনামূলক তথ্য প্রচার করাসহ ৯ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।

বৈঠককালে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম