সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অঝোর ধারায় হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন জাতীয় মসজিদের খাদেম আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঈদের জামাত উপলক্ষে বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নামাজ পড়তে জাতীয় মসজিদে আসা মুসল্লিদের আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঢুকতে হয়েছে।
ছবি: নাসিরুল ইসলাম।









