বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০২৩, ১৭:২৭আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৭:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন।

প্রধানমন্ত্রী শনিবার (১ জুলাই) বিকালে তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। তিনি মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শিকার শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে কিছু বিপথগামী সেনা সদস্য জাতির পিতা এবং তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করে।

কোটালীপাড়া থেকে শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে তিনি সড়কপথে পদ্মা সেতু পার হয়ে শনিবার সকাল ১১টা ২৭ মিনিটে কোটালীপাড়ায় পৌঁছান। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক