রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের উদ্যোগের প্রশংসা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৩, ১৯:২৩আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:১৩

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ত্রিপক্ষীয় কাঠামোর আওতায় চীনের উদ্যোগের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ বিষয়ে কথা বলেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়—কোভিড মোকাবিলায় বাংলাদেশের সফলতার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এবং কোভিড প্রতিরোধে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার শিকার হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন—সংলাপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধ দ্রুত থেমে যাবে।

মধ্যপ্রাচ্যে ইতিবাচক পরিবেশ তৈরিতে চীনের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং আশা করেন, এই ভূমিকা ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালন করবে চীন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক