সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিসিআরের মহাপরিচালকের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ১৮:৫২আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮:৫২

ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনের (আইসিসিআর) মহাপরিচালক (ভারত সরকারের সচিব) কুমার তুহিন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, প্রত্নতত্ত্ব খাতে সহযোগিতা, ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইসিসিআরের মহাপরিচালককে স্বাগত জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। এখন সময় এসেছে পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করার এবং আরও উঁচু মাত্রায় নিয়ে যাওয়া। আইসিসিআরের মহাপরিচালক বলেন, ভারতও অনুরূপভাবে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ও বন্ধনকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়।

কুমার তুহিন বলেন, আসন্ন জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বাংলাদেশ একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল প্রেরণ করতে পারে। এ বিষয়ে আইসিসিআর মহাপরিচালককে আশ্বস্ত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণ করবে। কে এম খালিদ বলেন, আগামী সেপ্টেম্বর মাসে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা যেতে পারে যাতে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় আরও বেগবান হয়।

আইসিসিআর মহাপরিচালক বলেন, আইসিসিআর চারু ও কারুকলা, ভাষা, সংগীতসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। তিনি বলেন, আইসিসিআর বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে যারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কুমার তুহিন এসময় বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণসহ প্রত্নতাত্ত্বিক খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের উপহাইকমিশনার ড. বিনয় জর্জ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার পরিচালক মৃন্ময় চক্রবর্তী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এসআই/এমএস/
সম্পর্কিত
নজরুলের জীবনদর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রের চোখে কোনও জনগোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী 
১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম