রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে বিধিবিধানের বাইরে কিছু করা হয়নি: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৭:৩৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:১৫

রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোনও কিছুই করা হয়নি। বিষয়টি স্পষ্ট ও স্বচ্ছ।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ে ৯৩টি দল আবেদন করে। পরে ২টি দল তাদের দাখিল করা নিবন্ধনের আবেদন প্রত্যাহার করে নেয়।

বলা হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় ৭৯টি দলের আবেদন প্রাথমিকভাবে নাকচ হয়। অবশিষ্ট ১২টি দলের দাখিল করা দলিলাদি রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর শর্তাবলি প্রাথমিকভাবে পূরণ করে মর্মে বিবেচনা করা হয়। পরে মাঠপর্যায়ে এই ১২টি দলের কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয়, উপজেলা কার্যালয়ের তথ্যাদি এবং ২০০ ভোটার/সমর্থকের সঠিকতা যাচাই করে চূড়ান্তভাবে ২টি দলের (বাংলাদেশ সুপ্রিম পার্টি, প্রতীক-একতারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, প্রতীক-নোঙর) মাঠপর্যায়ের তথ্য সঠিক পাওয়া যায়।

উল্লেখ্য, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোনও কিছুই করা হয়নি। বিষয়টি স্পষ্ট ও স্বচ্ছ।

Representation of the People Order, 1972 (PO No. of 1972)-এর Chapter VIA-এর আওতায় উল্লিখিত দল দুটির রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন প্রদানের বিষয়ে কারও কোনও আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ তার কারণ উল্লেখ করে ২৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী